মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেডিক্স সিগনেচার ক্লিনিকে আয়োজিত হয়েছিল গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা । এদিন গর্ভবতী মায়েদের বিভিন্ন উপদেশ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রতিটি মা পেয়েছেন যত্ন সহকারে পরামর্শ এবং নিরাপদ চিকিৎসার অভিজ্ঞতা।
এই মহৎ কার্যক্রমে আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজের ইন্টার্ণ ডাক্তার-রাও অধ্যাপক ডাঃ সুমাইয়া বারী ম্যাডামের সাথে গর্ভবতী মায়েদেরকে বিভিন্ন সচেতনতামূলক উপদেশ ও সেবা প্রদান করেছেন।
ভাষা আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত হয়ে, মেডিক্স সিগনেচার ক্লিনিকের এমন উদ্যোগই গড়ে তুলবে সুস্থ মা ও নিরাপদ আগামী।
মাতৃত্বের সামগ্রিক যত্নে,
আস্থা রাখুন মেডিক্স সিগনেচার ক্লিনিকে।